আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সামাজিক সম্প্রীতি সমাবেশ বক্তারা ‘রক্তস্নাত প্রাণপ্রিয় মাতৃভূমিকে কলঙ্কিত হতে দিতে পারি না’


সিলেট অফিসঃ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেছেন, ‘৩০ লাখ মুক্তিকামী মানুষের রক্তস্নাত প্রাণপ্রিয় মাতৃভূমিকে কিছুসংখ্যক কুলাঙ্গারের অপকর্মে কলঙ্কিত হতে দিতে পারি না। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বশক্তি দিয়ে কুচক্রিদের প্রতিরোধ করবো। আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষ। আর পবিত্র ধর্মগ্রন্থে বলা হয়েছে, সৃষ্টির সেরা জীব মানুষ। তাই আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দিয়ে নিজেদের খাটো করতে পারি না।
গতকাল (১৯ সেপ্টেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত লায়লা নীরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, মোগলাবাজার থানার ওসি সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, ইমাম সমিতির নেতা ও উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুছ আলী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ সাগর, সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনমোহন দেবনাথ, সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক আহসান হাবিব জাবেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউনুস আলী এবং গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।
এরআগে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে খালেরমুখ বাজার পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিা বক্তব্য রাখছেন ইউএনও নুসরাত লায়লা নীরা।