আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজ অর্থায়নে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২ হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব বস্ত্রর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা মো.আসিদ আলী।
সাইফুল ইসলাম সালমানের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. খলিলুর রহমান, ইউপি সদস্য মো. মোতাহের আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।