আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজন নারী নেতৃত্বের বিকাশে প্রশিক্ষণ নিলেন আওয়ামী লীগ-বিএনপির ১৬ নেত্রী

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজন
নারী নেতৃত্বের বিকাশে প্রশিক্ষণ নিলেন
আওয়ামী লীগ-বিএনপির ১৬ নেত্রী

রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্টাডি সার্কেলে গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেছেন সিলেটের ১৬ নারী নেত্রী। ৪ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ৮জন এবং  জেলা ও মহানগর বিএনপির ৮জন নেত্রী। মঙ্গলবার সকালে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজনে নগরীর হোটেল লা রোজ-এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালা পংখি, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সভাপতি এটিএমএ হাসান জেবুল, সিলেট জেলা আওয়ামী লীগের  সহসভাপতি নাজনীন হোসেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সহসভাপতি সাইফুল আলম রুহেল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ সারোয়ার সবুজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা এখন আর পিছিয়ে পড়া সমাজের কোনো অবহেলিত অংশ নয়। সবক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ বেড়েছে। রাজনীতিতেও নারীরা অনেক এগিয়ে গেছেন। কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। তাছাড়া রাজনৈতিক দলে নারী নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিতকরণে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করছে তাতে নারীদের সক্রিয় ভুমিকা বহুগুণে বেড়ে যাবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোসাম্মত রাহিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল প্রোগ্রাম কো অর্ডিনেটর ফরহাদ আহমেদ, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসনা হেনা চৌধুরী, মহানগর মহিলা দলের নেত্রী মিনারা হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস সুলতান রুমি ও জেলা মহিলা দলের পলিনা রহমানসহ প্রমূখ।

৪ মাস ব্যাপী এই স্টাডি সার্কেলে ৪ টি সেশনে নারীর দক্ষতা উন্নয়নে নানা বিষয়ে আলোচনা করা হয়। সব শেষে সফলভাবে কোর্স সম্পন্ন নারী নেতৃবৃন্দের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীরা হলেন, হাসিনা বেগম, নার্গিস সুলতানা রুমি, মোছা, হাছিনা আক্তার, রহিমা বেগম, নাসরীন ইসলাম হালিমা, নার্গিস কবির, জেসমিন আক্তার নিলু, শেখ ফরিদা ইয়াসমিন হ্যাপি, মনিজা বেগম, বিলকিস জাহান চৌধুরী, রাহিলা জেরিন কানন, রেহানা ফারুক শিরিন, হাফসা বেগম, শাকিরা আক্তার, নাজমা বেগম, রহিমা আক্তার মৌরী।