অনলাইন নিউজ পোর্টাল িি.িংঁৎসধসধরষ.পড়স (সুরমা মেইল ডটকম) এর ফেসবুক আইডি ও পেইজ হ্যাক হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে ‘সুরমা মেইল ডটকম’ নামে আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। ফলে ফেসবুক পেইজও (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংঁৎসধসধরষ.হবংি) অজ্ঞাত হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। যাহার নং-১৫১৭।
হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার ফলে উিজ পোর্টালটির কোনো নিউজ ফেইসবুক আইডি ও পেইজে পোস্ট করতে না পারায় সম্মানিত পাঠক শ্রেণির নিকট দুঃখ প্রকাশ করছেন পোর্টালের ‘সুরমা মেইল ডটকম’ কর্তৃপক্ষ।
এছাড়াও নিউজ পোর্টালটির ফেইসবুক আইডি ও পেইজ হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে উদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত ফেসবুক আইডি ও পেইজ’র যেকোন তথ্য, ছবি ও সংবাদ এড়িয়ে চলার জন্য পাঠকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক।
সুরমা মেইল ফেইসবুক আইডি ও পেইজ ব্যবহার করে কেউ অনলাইন পত্রিকার প্রতিনিধি, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা বা শুভানুধ্যায়িদের নিকট কোন ধরণের টাকা দাবী বা হুমকি প্রদান করে তবে তা পরিহার করে তৎক্ষণাত সম্পাদককে অবহিত করতে অনুরোধ জানিয়েছে পোর্টালটির ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ।






