অদ্য ২৬/০৯/২০২২খ্রিঃ বেলা ০৩:৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ বার্ষিক পরিদর্শন করেন এসএমপি’র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব মোঃ তোফায়েল আহমদ, প্রসিকিউশন বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জনাব খোকন চন্দ সরকার, ইন্সপেক্টর জনাব রেজাউল আলম সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ । উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন জনাব মোঃ তোফায়েল আহমদ ফুল দিয়ে সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়-কে শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে সালামি প্রদান করা হয়। সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় কার্যালয়ে রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রার-পত্রাদি সমূহ, বিভাগের ভৌত অবকাঠামো পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।









