গত ২৫/০৯/২০২২খ্রি: তারিখ ১৫:২০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন সিলেট টু জকিগঞ্জ রোডস্থ কুইন্স টাওয়ার সংলগ্ন জায়ান মটরস্ এর সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে অবস্থান করিতেছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/আবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/শাহজাহান মিয়া, কং/১৮৯৮ আশরাফুল হক, কং/১৪৭৬ হুমায়ুন কবির, ড্রাইভার কং/২০১৫ প্রণেল এর সহায়তায় আসামী নয়ন আহমদ (২১), পিতা-সাত্তার মিয়া, মাতা-রত্না বেগম, সাং-শিলাশি, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-বালুর মাঠ, মুজিব মিয়ার কলোনী (ফয়সল আহমেদ টেইলার্স এর ছোট ভাই), কদমতলী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে আটক করেন। আসামীর দখল হইতে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক ২৫/০৯/২০২২খ্রিঃ তারিখ ১৫:৫০ ঘটিকার সময় এসআই(নি:)/আবুল হোসেন সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৫, তারিখ-২৫/০৯/২০২২খ্রিঃ ধারা-২০১৮খ্রিঃ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক) রুজু রুজু করত: যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মো: কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।






