আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া দখল ও স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া জবর-দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ সেপ্টোম্বর) দুপুরে উপজেলার জাগছড়া ছড়ার পাড়ে মানববন্ধন করেছেন উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর ও নওয়াগাঁও গ্রামবাসী।
মানববন্ধনে কয়েকজন বলেন, এলাকার প্রভাবশালী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খাঁন সরকারি ছড়া দখল করে তার উপর স্থাপনা নির্মাণ করেন। এতে ছড়ার পানি নিস্কাসনের বাধা সৃস্টি হয়ে ইছবপুর ও নওয়াগাঁও গ্রামের ছড়াপাড়ের চলাচলের রাস্তা প্রতিনিয়ত ভেঙ্গে পড়ে যাচ্ছে। এসব গ্রামের অসুস্থ কোন রোগী আনা নেয়া ও ফায়ার সার্ভিসের জরুরি গাড়ি প্রবেশ করতে পারে না। এ রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার দুই হাজার পরিবারের চলাচলের এ রাস্তা বন্ধ হয়ে যাবে।

ব্যাপারে অভিযুক্ত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খাঁন বলেন, খাস জমি ও ছড়া আমার দখলে থাকতে পারে। যদি আমার দখলে থাকে আমি সেটা ছেড়ে দিব। কিন্তু আরও যাদের দখলে আছে তাদের উচ্ছেদ করতে হবে।
স্থানীয় ইউ‘পি সদস্য মো: শাহজাহান বলেন, এলাকাবাসী যখন আমাকে বলে এ রাস্তার কথা আমি সরেজমিন এসে রাস্তাটি দেখি এবং তাৎক্ষনিক চেয়ারম্যান সাবকে জানান। তখন উভয় পক্ষকে নিয়ে ইউনিয়নে আলোচনা করেন। পরে আমরা ছড়া দখলমুক্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানান।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সন্ধীপ তালুকদার বলেন, উপজেলায় যেসব এলাকায় অবৈধ ভাবে ছড়াগুলো দখলে আছে, আমরা সেই সব ছড়াগুলো চিহিৃত করা শুরু করেছি। স্থানীয় মেম্বার সাহেবের লিখিত আবেদন পেয়েছেন বংে আমরা নোট নিয়েছেন, খুব দ্রুত জাগছড়া ছড়াতে উচ্ছেদ অভিযান করবেন বরে জানান।