আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব থানা পুলিশের মতবিনিময় ও পোষাক বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা ও ইউনিয়র পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় থানার কনফারেন্স রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা. পতনঊষার ইউনিয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ মল্লিক সাগর, রহিমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সিপ্রাংশু পাল, ইসলামপুর ইউনিয়র পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন নুনিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশ পুলিশের উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপে বিতরণের জন্য তৈরীকৃত ১০০ সেট জ্যাকেট, লাঠি ও বাঁশি পূজা উদযাপন পরিষদ নেতাদের কাছে হস্তান্তর করা হয়।