সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ২৭ সেপ্টেম্বর দুপুর ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে লাওতা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সুনাম উদ্দিন (৬০) নামে একজনকে আটকপূর্বক তার দেহ তল্লাশী করে ৫০০ টাকার ০২ টি বান্ডিলে ১৭০টি নোটে সর্বমোট ৮৫,০০০/- টাকার জাল নোট উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি বিয়ানীবাজার থানার বাহাদুরপুর বাঘ পচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ সংক্রান্তে জানতে চাইলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, সিলেট জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক থানায় বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বিয়ানীবাজার থানা পুলিশ ৮৫,০০০/- টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে।









