আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জাসদের ৫০ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা জাসদের বিশাল মশাল মিছিল।


কে এম সাইদুল ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্টাবার্ষিকী সুবর্ণজয়ন্তি উপলক্ষে দেশব্যাপী জাসদের কর্মসূচীর অংশ হিসাবে আজ শনিবার পহেলা অক্টোবর বিকেল ৫ টায় মৌলভীবাজার জেলা জাসদের উদ্বোগে শহরের টিসি মাকেট দলীয় কার্যালয় থেকে এক বিশাল মশাল মিছিল শুরু করে চমোহনী সেন্টাল রোড হয়ে ঢাকা সিলেট রোডের কুসুমভাগ এস আর প্লাজার সামনে এক পথ সভায় জেলা জাসদ নেতা আনোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা যুবজোট নেতা রাসেল আহমেদ, জেলা যুবজোট নেতা তরাজ আহমেদ, জেলা যুবজোটের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা যুবজোট যুগ্ম আহবায়ক সমীর কান্তি দেব সুজিত, রাজনগর উপজেলা জাসদ সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, কুলাউড়া উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, রাজনগর উপজেলা জাসদ সভাপতি হুমায়ূন কবীর ময়ূন, জেলা জাসদ নেতা মওলুদ হোসেন চৌধুরী, জেলা জাসদ সাধারণ সম্পাদক কেন্দীয় জাসদ সদস্য নাজিম উদ্দিন নজরুল, জেলা জাসদ সভাপতি আব্দুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন সিন্ডিকেট করে দেশের দ্রব্যেমুল্য অস্বাভাবিক ভাবে মুল্যবৃদ্ধি করা হয়েছে। যা সাধারন মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে। তেল গ্যাস সহ সকল প্রকার দ্রব্যেমুল্যের উর্ধগতি সাধারণ মানুষের মরার উপর খাঁড়ার ঘা। সরকার দ্রব্য মুল্যে সহ সকল নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের লাগাম টেনে ধরতে হবে, না হয় জাসদ রাজপথ ছাড়বে না। তারা বলেন দলবাজি, ক্ষমতাবাজি, টেন্ডারবাজি, লোটপাট, সিন্ডিকেট দমন বন্ধ করতে হবে নতুবা এর পরিনাম ভাল হবে না, জাসদ এসকল অন্ধকারের বিরোদ্ধে রুখে দাড়াবে। এ সকল অন্ধকারকে আলোকিত করতেই দেশব্যাপী জাসদের মশাল মিছিলের এই কর্মসূচী। তারা বলেন জাসদ রাজপথের দল, রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে।