আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে সেভ এর উদ্যোগে নতুন বস্ত্র ও হুইল চেয়ার বিতরণ


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মধ্যে সেভ (শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্টস) এর উদ্যোগে নতুন বস্ত্র ও ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এবং সেভ এর সভাপতি শিক্ষক মোঃ মনসুর ইকবাল এর সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
২৯ সেপ্টেম্বও (বৃহস্পতিবার) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বঞ্চিত তিন শতাধিক পুরুষ, মহিলা ও শিশুদেরকে নতুন বস্ত্র ও শারীরিক প্রতিবন্ধি এক শিশুকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, অধ্যক্ষ সাইয়্যিদ মূয়িজুর রহমান, অধ্যাপক লোকেশ দেব, সনাক শ্রীমঙ্গলের সভাপতি দ্বিপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাওছার ইকবাল, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
প্রবাসী প্রফেসর মানস লাল সোম, প্রফেসর কল্যান সোম, খোকা পাল, রজত পাল, সুভাস রায়, মিন্টু পাল, বিজয় রায়, যোশেফ দাশগুপ্ত যশো, শ্রীমঙ্গলের প্রকৌশলী গৌতম সেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ রাজ ফ্যাশন, শ্রীলক্ষ্ী বস্ত্রালয়, গীতাশ্রী বস্ত্রালয় ও নিউ শ্রীলক্ষ্ী বস্ত্রালয়ের সার্বিক সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
এসময় সেভ এর সাধারণ সম্পাদক সোলেমান আহমেদ মানিক, প্রধান শিক্ষক বিমান বর্ধন, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুলসহ শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
০১.১০.২০২২।