আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ঢাকা হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার


সাভার প্রতিনিধিঃ
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের আলোচিত সরকারি অর্থ আত্মসাৎকারী প্রতিষ্ঠান হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুয়া খেলা নিয়ে দ্বন্দের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। 
রবিবার(২ অক্টোবর) দুপুর সারে বারোটায় সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় অবস্থিত দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ভিতর জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরী রয়েল সরকার (৩৫) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে।  ওই প্রতিষ্ঠানের ভিতরে থেকেই তিনি নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।

পুলিশ জানায়,  ভোরে হলমার্ক গ্রুপের ভিতরে জঙ্গলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, নিহত নিরাপত্তা প্রহরী বন্ধ থাকা হলমার্ক গ্রুপের কারখানার ভিতর বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে জুয়া খেলার সময় দ্বন্দের জেরে তাকে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়েছে। এঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।