আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ন‌ওগাঁয় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

 নওগাঁ শিমুল হাসান,

নওগাঁ এস এস সি পরীক্ষার্থীর আত্মহত্যা
নওগাঁর বদলগাছীতে মোবাইল ব‍্যবহার করতে না দেওয়ায় মা-বাবার উপর অভিমান করে রাফি সানজিদা রাহী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের কাদিবাড়ী (মৃধাপাড়া) গ্রামে। নিহত রাফি সানজিদা রাহী বদলগাছীর কাদিবাড়ীর (মৃধাপাড়া) রাসেল আহম্মেদ ডবলু’র মেয়ে। রাফি সানজিদা রাহী বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি উচ্চ বিদ‍্যলয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষা ভালো না দেওয়ায় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পিতামাতা রাহীকে বকাঝকা করে। সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় পিতা মাতার সাথে রাহির কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা মোবাইলটি কেড়ে নিলে রিফা সানজিদা রাহী রাগ করে নিজের ঘরে প্রবেশ করে। ঘরে যাওয়ার কিছু পরে রাহীকে তার পিতা মাতা ডাকাডাকি করলে সাড়া শব্দ না পাওয়ায় রাহীর পিতা মাতার চিৎকারে আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে রাহীকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রিফা সানজিদা রাহী ঘরের ফ‍্যানের রড়ের সাথে ওড়না পেঁচিয়ে থাকা লাশ ঝুলে আছে। সাথে সাথে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে এসআই আবু তাহির ও এসআই তুহিন ঘটনাস্থলে আসে। খবর পেয়ে রাত ১০টায় মহাদেবপুর বদলগাছী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, বদলগাছী থানা ওসি (তদন্ত) রায়হান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিবেশি বিশু বলেন, বিকেলেই মেয়েটিকে দেখেছি ভালো। অতিরিক্ত মোবাইল ব্যবহারের জন্য পরীক্ষা ভালো না হলে রাহীকে ওর মা বাবা বকাঝকা করে হাতে থাকা মোবাইল কেড়ে নিলে রাগ করে সে আত্মহত্যা করেছে। এ ব‍্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব‍্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। যাহার নম্বর ১৮/২২।