আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার ১০০৬ টি পুজা মন্ডপে ৪০৮২২ জন আনসার ভিডিপি মোতায়েন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার বিভিন্ন মন্ডপে আজ ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পুজা মন্ডপ সুমহে আইন শৃঙ্খলা রক্ষার্থে মৌলভীবাজারে ১০০৬ টি পুজা মন্ডপে ৪০৮২২ জন আনসার ভিডিপি পুরুষ ও মহিলা মোতায়েন করা হয়েছে। পুজা উৎসব নিরাপদে সম্পন্ন করার লক্ষে গত ৩০ আগষ্ট বিকালে মৌলভীবাজার জেলা আনসার ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট সেফাউল হোসেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলগঞ্জ থানা উপজেলায় মোতায়েনকৃত সদস্য সদস্যাদের ডিউটি সম্পর্কে ব্রিফিং প্রদান করেন। মৌলভীবাজার সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান ও কুলাউড়া সার্কেলের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার গোলাম দস্তগীর ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলাউড়া উপজেলায় মোতায়েন কৃত সদস্য সদস্যাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্রদান করেন। বাকী ৫ টি উপজেলায় সংশ্লিষ্ট সকল উপজেলা কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগন ব্রিফিং প্রদান করেন। যাতে করে পুজা উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। উল্লেখ্য- জেলার বিভিন্ন মন্ডপে আজ ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। পূজামন্ডপ সাজ-সজ্জায় ব্যাতিক্রমী আয়োজনে শহরের সৈয়ারপুরের ত্রিণয়নী মন্ডপে বুর্জ খলিফার আদলে ১২০ ফুট উচ্চ নান্দনিক বাঁশ ও কাপড়ের তৈরি টাওয়ার, ব্যাতিক্রমী সাজ-সজ্জা করেছে মহেশ্বরী ও আবাহন। এছাড়াও রাজনগরের পাঁচগাঁওয়ে লাল রং এর প্রতিমা ও কুলাউড়ার কাদিপুরে হাজার হাতের প্রতিমা।