আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা সম্পন্ন


কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অহিংস দিবস পালিত হয়। 
রবিবার (২রা অক্টোবর) শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইলেক্টরাল ফান্ড ও ইউকেএইড এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২ অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়। অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, আইডিয়ার প্রকল্প কর্মকর্তা পংকজ কুমার খাস্তগির, এডভোকেসি নেটওয়ার্ক এর শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার কৈরী।উপস্থিত ছিলেন টি,আই,বির কোঅর্ডিনেটর পারভেজ কৈরি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর কাজী আসমাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।