আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ঢাকা আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখলের চেষ্টা, আহত ৩

ঢাকা সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় ৩জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়ায় মীর বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। 
এ ঘটনায় জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের ব্যবস্থাপক শাহীন বাদী হয়ে রনিসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, জামগড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া (২৫), ডিএক্স আল আমিন (১৯), ইয়াসিন মোল্লা (১৯), মিরাজ (১৯), নাহিদ (২০) ও শহিদুল (২০) সহ অজ্ঞাত ১৫-১৬ জন।
আহতরা হলেন, জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের কর্মচারী রাব্বি (১৮), মোঃ মুছা (২০), মো. ছানী (১৮)
এ বিষয়ে শাহীন বলেন, সন্ত্রাসী রনি ও তার দলবল জামগড়ায় আশরাফ প্লাজা ও ব্রুকহীল মার্কেটের আমাদের ইন্টারনেট সংযোগের তার কেটে দেয়। আমরা তার পুনসংযোগ দেই। পরে তারা আমাদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তমিজউদ্দিন সুপার মার্কেটে আমাদের অফিসে হামলা করে ভাংচুর করে ও মার্কেটের ৪ থেকে ৫টি দোকানও ভাংচুর করে। তাদের হামলায় ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়।এ বিষয়ে অভিযুক্ত রনির সাথে যোগাযোগের জন্য তার মোবাইলে ফোন দেয়া হলে সেটি বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী সুমন মীর বলেন, আগে থেকেই ওয়ালটনের একটি শো-রুমে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল। তারা স্থান পরিবর্তন করে পার্শ্ববর্তী অন্য একটি মার্কেটে যায়। সেখানে আমরা ইন্টারনেট সংযোগ দিলে তারা আমাদের সংযোগটি কেটে দেয়। পরে আমরা আবার সংযোগটি দিয়ে দেই। পরে তারা রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের অফিসে হামলা চালায় এবং কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ বিষয়ে আশুলিয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।