আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও মন্দির পরিদর্শনে এসপি সুদীপ

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে মন্দির পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে এ আয়োজন করা হয়। এরপর রাত সাড়ে ৮ টায় সান্তাহার রথবাড়ি সার্বজনীন রাধা মাধব মন্দির কমিটির সভাপতি প্রদীব ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, সান্তাহার পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাপ্পা দেবনাথ, রথবাড়ি সার্বজনীন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীব প্রামাণিক। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন, সহকারী উপ পরিদর্শক আজিমুল হক আজিম, মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক সঞ্জয় কুমার প্রমূখ। উক্ত সভায় প্রধান অতিথি সুদীব কুমার চক্রবর্তী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রতিটি পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও পর্যাপ্ত পুলিশ, আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে। পুলিশ সর্বক্ষণ তাদের সহযোগিতা করবে  বলে জানান তিনি।