আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মাওলানা আব্দুল মালিক সাতাইনি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার সম্পন্ন


আবু তালহা তোফায়েল :: ০২ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ২টায় গোয়াইনঘাট উপজেলা হলরুমে দারুসসালাম ও দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার মুহাদ্দিস, করিমিয়া বেসরকারী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও তাবলীগ জামাতের জিম্মাদার বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল মালিক সাতাইনি রহ. এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 
দারুসসালাম লাফনাউট মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মুহতামিম খলিফায়ে ফেদায়ে মিল্লাত আব্দুল খালিক চাক্তা, হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস আব্দুল কাদির বাগেরখালি, কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস আহমদ আলী চিল্লা, জাতুগ্রাম মাদ্রাসার শায়খুল হাদীস রুহুল আমিন আস’আদী, মাওলানা ফখরুল ইসলাম, সাহেবজাদায়ে আব্দুল মালিক মাওলানা হিফজুর রহমান, মাওলানা জামাল উদ্দিন হাতিরপাড়ি, জামাল উদ্দিন চিল্লা, ক্বারি ফয়সাল আহমদ, ক্বারি আইয়্যুবুর রহমান, মাওলানা আবুবকর, মাওলানা ফয়জুল্লাহ শাহিন, মাওলানা আবুল হাসানাত প্রমুখ। 
বক্তারা বলেন মাওলানা আব্দুল মালিক সাতাইনি ছিলেন মুখলিছ, নিরহংকারী ও জ্ঞান পিপাসু একজন ব্যাক্তি। তিনি জীবনের সর্বশেষ দিন পর্যন্ত ইলমে হাদীসের দরস ও খেদমত করে গেছেন। একাধিক দায়িত্ব আঞ্জাম দিয়েছেন আমানতদারীর সাথে। আল্লামা ছত্রপুরি রহ. এর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ইলমে ও আমলে অনেক উঁচু পর্যায়ে ছিলেন। তাঁর জানাজাই প্রমাণ করে তিনি একজন আল্লাহ প্রিয় বান্দা ছিলেন। পরিশেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন শায়খুল হাদীস মাহমুদুল হাসান রায়গড়ি।