মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে কেন্দ্রীয় কমিঠির পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশের ন্যায় ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ আজ ১ অক্টোবর সকালে। “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই” এই শ্লোগানে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমন্ময়ক ও বিটিসিএল, মৌলভীবাজার এর এসটিএ কবির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌলভীবাজার সাব রেজিষ্টার অফিসের ফরহাদ আলম, এলজিডি সদর অফিসের মোঃ আকরাম হোসেন, জেলা রেজিষ্টার এর রেকর্ডকিপার সৈয়দা আফতারুন নেছা, গণ স্বাস্থ্য অফিসের সুমন প্রমুখ। বক্তারা ৭ দফা দাবীর মধ্যে অন্যতম হলো- বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল ঘোষনা, অন্তবর্তীকালীন সময়ের জন্য ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনঃবহাল, সচিবালয়ের ন্যায় পদ-পদবী এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন এর দাবী জানান। দাবী আদায় না হলে আগামী ১৫ অক্টোবর-২০২২ইং জাতীয় প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধানমন্ত্রীর বাসববন অভিমুখে পদযাত্রার ঘোষনা করেন। এর পরও দাবী আদায় না হলে আগামী ১ নভেম্বর সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠোর থেকে কঠোরতর কর্মসূচীর ঘোষনা দেন। মানববন্ধনে সরকারি বিভিন্ন অফিসের কর্মরত কর্মচারিগণ উপস্থিত ছিলেন।









