আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অহিংস দিবস পালিত হয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম আলোকিত বন্ধু ফোরামের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের কো- অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াকার্স পাটি মৌলভীবাজার জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, জাসদ শ্রীমঙ্গল সভাপতি হাজী এলেমান কবীর, আইডিয়ার প্রকল্প কর্মকর্তা পংকজ ঘোষ দন্তিদার, টিআইবি শ্রীমঙ্গল এরিয়া কোÑঅডিনেটর পারভেজ কৈরী, পিএফসি শ্রীমঙ্গল অ্যাম্বসেডর কাজী আছমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেসি নেটওয়ার্কের শ্রীমঙ্গল কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার কৈরী, পিএফসি সদস্য আনহারুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো: ফিরোজ মিয়া, সাংবাদিক ঝলক দত্ত, নূর মোহাহাম্মদ সাগর, মো: সুমন মিয়া, অরবিন্দু দেব, মানববাধিকার কর্মী শাহ মাসুদ আহমেদ, মো: ময়নুল ইসলাম আরিফ, মো: আছকির মিয়া প্রমুখ।
বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে প্রতিবছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।