শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় সোমবার ০৩ অক্টোবর প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ-সার ও গো খাদ্য বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। দুপুর ১-০০ ঘটিকায় সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে মাসকালাই চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১৫০ জন কৃষকদের মাঝে প্রতি বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়াও মাসকালাই এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উপকরণ হিসেবে কৃষকদের মাঝে পলিথিন বিতরণ করা হয়। পাশাপাশি এ অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ত্রাণ ও পুনর্বাসন বিভাগের উদ্যোগে গরু মোটাতাজা করনের লক্ষ্যে ২শত জন কৃষকদের মাঝে ২৫ কেজি গো-খাদ্য বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার, মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের শাসন আমলে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি মানুষের ভাগ্যের যে আমুল পরিবর্তন সম্ভব হয়েছে তা বিগত সময়ের কোন সরকারের আমলেই সম্ভব হয়নি। তাই আগামীতেও উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারো প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার কোন বিকল্প নেই।অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়াচেয়ারম্যান শাহনাজ পারভীন নাইস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ নাসিম এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বক্তব্য রাখেন।









