মৌলভীবাজার প্রতিনিধি॥ গড়বে শিশু সোনার দেশ,ছড়িয়ে দিয়ে আলোর রেশ,এই প্রতিবাদ্য নিয়ে বেলুন উড়িয়ে মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ২২ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুর্খে বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান । অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গন বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শিশুদের মধ্যে বক্তব্য রাখেন নওশিন,তাওফিকা, সাদী, পূর্ণ,উপন্যাস ও কাব্য প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মেহেদী হাসান উপস্থিত ছিলেন,। ছবি ৩টি সংযুক্ত









