জালালুর রহমান,স্টাফ রিপোর্টারঃ বিএমডিসির অনুমোদন ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজার হাসপাতাল রোড মেডিকেয়ার ফার্মেসিতে(মেসার্স মেডিকেয়ার) মিজানুর রহমান নামের এক ভুয়া ডাক্তার। দীর্ঘ সময়ের অনুসন্ধানে জানা গেছে বেশ কয়েক বছর থেকে ঔ ভুয়া ডাক্তার রবিরবাজার হাসপাতাল রোড এলাকার মেডিকেয়ার ফার্মেসিতে রোগী দেখছেন চলমান। পল্লী চিকিৎসক মিজানুর এর বর্তমান এ ডাক্তারি কোনো ডিগ্রী নাই ফলে ভুয়া ডাক্তার মিজানুর প্রতিদিনই ২৫ থেকে ৩০ জন রোগী দেখছেন। মিজানুর এর সাথে কথা বলে জানা যায় সে রোগীর চাহিদা অনুযায়ী হাই এন্টিবায়োটিক লিখেন এবং সিবিআর রোগীদেরকে সেলাই সহ ছোট্ট ছোট্ট সিজার করে আসছেন দীর্ঘদিন যাবত। এ ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে, মিজানুর রহমান বলেন তিনি তার মিথ্যা বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবেন এবং সংবাদ প্রকাশ না করার জন্য। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ জানান খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন কুলাউড়া থানা পুলিশকে বলছি খুঁজ নিয়ে দেখার জন্য।









