আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

স্মৃতির পাতায় গেঁথে আছে- বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ

ফেসবুকে সাড়া জাগানো শেখ নুরুল ইকবাল স্কুল জমানায় আমার সিনিওর হলেও কলেজ জীবনে সহপাঠী ছিলেন। তিনি বনফুল না উদ্যান কুসুম সেটি ভবিতব্যই বলে দেবে। তবে প্রতিভাধর। সমস্যা হচ্ছে- বহু মুখি প্রতীভায় যারা শাণিত, নানান প্রতিবদ্ধকতার ভেড়াজালে তাদের সেপ্রতিভার যথাযত স্ফুরণ ঘটেনা। তার ক্ষেত্রেও অনুরুপ ঘটলো কি না জানি না। গীতিকার ও কবি হিসাবে তার প্রাথমিক অধিষ্ঠান হয়েছিলো। এখন দেখছি ছড়া এবং রুবাইয়াৎ তার প্রতিপাদ্য হয়ে উঠেছে। তবে বলতে দ্বিধানেই তিনি একজন শক্তিমান কবি ছিলেন। প্রায় পঞ্চাশ বছর আগে মৌলভীবাজার কলেজ বার্ষিকীতে তার একটি বড় কবিতা মুদ্রিত হয়েছিলো কবিতাটির নাম স্মরণে নেই। তবে কিছু পংক্তি এখনও স্মৃতির পাতায় গেঁথে আছে। যেমন- ছন্দোহীন নিদারুণ নৈরাশ্য মাঝে অবিশ্রান্ত আত্মা আর কতো দিন লিখে যাবে গান/আমার কবিতা তাই তোমার সত্তা মাঝে খুঁজে পেতে চায় ক্লান্তিহীন আলোর সন্ধান/কবিতামোদী মধ্যে এই কবিতাটি দারুণ আলোড়ন তুলেছিলো। শাহজাহান হাফিজ স্যার বলেছিলেন- ও আগামিতে বড় কবি হবে। হাল আমলের কবিতা হচ্ছে বোবার অভিব্যক্তির সমতুল্য। বোবার আ-উ যেমন অনেকের নিকট বোধগম্য নয় তদ্রুপ হাল আমলের কবির বচনও পাঠকের নিকট সারসত্তাহীন প্রলাপের মতোই প্রতিয়মান। তাই কবির সংখ্যা হু হু করে বাড়লেও কবিতামোদীদের সংখ্যা হ্রাস পাচ্ছে সমান হারে। শেখ নুরুল ইকবাল সাহেব! যদি সংগ্রহে থাকে তাহলে সেই পুরনো কবিতাটি নতুন প্রজন্মের নিকট উপস্থাপন করুন। সেই দিন এবং এইদিনের মধ্যে কি তফাৎ ঘটেছে অন্ততঃ এটি তারা হৃদয়ঙ্গম করতে পারবে।