মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মাস ব্যাপি তাঁতবস্ত্র শিল্প ও পন্য মেলা ৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় মেলার গেইটের ফিতাকেটে উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ এমপি। জেলা প্রশাসক মৌলভীবাজার সার্বিক সহযোগীতায় এ মেলা চলবে মাস ব্যাপি। এবং বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানুঃ বিজনেস এসোসিয়েশন এর আয়োজনে তাঁতবস্ত্র শিল্প ও পন্য মেলা উদ্বোধনি অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেছার আহমদ মাননীয় সংসদ সদস্য ২৩৭, মৌলভীবাজার -৩ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দা জোহরা আলাউদ্দিন মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন -৩৩৬,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ আহমদ,অতিরিক্ত পুলিশ সুপার,নাসের রিকারদার প্রমুখ। সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে গ্রহন করেন মেলার পরিচালকগন।পরে প্রধান অতিথি মেলার ব্যবসা বানিজ্যের সফলতা কামনা করে বলেন স্থানীয় ব্যবসায়িগনকে দেখা যাচ্ছেনা, স্থানীয় ব্যবসায়িদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে। বাংলাদেশ ইউভার্স প্রডাক্ট এন্ড ম্যানুঃ বিজনেস এসোসিয়েশন সভাপতি মোঃ সালাউদ্দিন বলেন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে মাস ব্যাপি এ মেলার আয়োজন করেছেন এবং মেলায় থাকছে বাচ্চা ও বড়দের শাট প্যান্ট, শাড়ি থ্রিপিস ফরোগ। দৈনন্দিন আসবাবপত্র ক্রোকারিজসহ বাচ্চাদের সবধরনের খেলনা দোকান। এবং বড় ছোটদের বিনোদনের জন্য নৌকা নাগরদোলাসহ বিভিন্ন খেলনার আয়োজন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পযর্ন্ত।










