কে এম সাইদুল ইসলাম আজ বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজনগর উপজেলা শাখার উদ্দ্যোগে উত্তরভাগ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ৭০ টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ৭০ বান টিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা জামায়তের আমীর জনাব আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়তের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী জনাব মোঃ ইয়ামির আলী।
এ সময় রাজনগর উপজেলার ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।









