কে এম সাইদুল ইসলাম ঃ আজকে ৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি রাজনগর উপজেলা শাখার উদ্দ্যোগে ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারে বন্যায় ক্ষতিগ্রস্হ অসহায় ৫০ টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ৫০ বাণ্ডিল টিন বিতরণ করা হয়।
ইউনিয়ন সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মু মুজাম্মিল আলীর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর জননেতা আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী জননেতা জনাব মোঃ ইয়ামির আলী ও রাজনগর উপজেলা আমীর জননেতা জনাব আবুর রাইয়ান শাহীন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গতকাল ও আজকে ফতেপুর ও উত্তরভাগ ইউনিয়ন এর মোট ১২০টি অসহায় পরিবারে ১২০ বাণ্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
রাজনগর উপজেলা জামায়াতে পক্ষ থেকে টিন বিতরণ।
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ৭, ২০২২, ৭:৩৭ অপরাহ্ণ • ১৭ বার পঠিত






