আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটি’র দুই সিনিয়র সদস্যকে সংবর্ধনা


সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান কোরেশী নিপু ও সহসাধারণ সম্পাদক ও কার্ডিফ কান্টি কাউন্সিলর সালেহ আহমেদ কে বাংলাদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে ভয়েস অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকশী মিজবাহ উর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা রাজনৈতিকবিদ নাজিম উদ্দিন দুলাল, সিনিয়র সদস্য খালেদ চৌধুরী, সহসভাপতি আব্দুর রকিব সাবু, আনোয়ার হোসেন দুলাল, নিলিমেশ ঘোষ ভুলু, আব্দুল ওয়াহাব পান্না, সহসধারণ সম্পাদক মো: জুয়ের আহমেদ, অর্থ সম্পাদক অজয় সেন, সহসাংগঠনিক সম্পাদক মো: আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক সৈয়দ ছায়েদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল, মহিলা বিয়ষক সম্পাদক ফাতেমা জোহুরা, কার্যকরী সদস্য ও গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু, কলেজ শিক্ষক শাহ মোহাম্মদ গিয়াস উদ্দিন ও মনোজ কান্তি সেন গুপ্ত রাখু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন সংর্বধিত ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটি’র সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামান কোরেশী নিপু ও সহসাধারণ সম্পাদক ও কার্ডিফ কান্টি কাউন্সিলর সালেহ আহমেদ।

অনুষ্ঠানে করোনা কালিন সময়ের পর থেকে ভয়েস অব মৌলভীবাজার কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ কমিটির ঝিমিয়ে পড়া বিভিন্ন কার্যক্রম আবারও সচল এবং সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ কমিটির স্থানীয় চাহিদা অনুযায়ী ও সমপযোগী বিভিন্ন কার্যক্রম গ্রহণে কেন্দ্রীয় কমিটির সর্বদাই সহযোগীতা এবং বাস্তবায়নে সর্বত্তাক ও সব্বর্চ সহযোগীতা অব্যহত রাখবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানান। অনুষ্ঠানে শেষে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সর্ম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভয়েস অব মৌলভীবাজার বাংলাদেশ কমিটির সদস্য সাউথ সিলেট এর জেনারেল ম্যানেজার মো: শাহাব উদ্দিন আহমেদ, এমসিডার সভাপতি মো: মিজানুর রহমান আলম, সিরাজুল ইসলাম খোকন, রুসেপ ও পারভেজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।