আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মনু ব্যারেজ তীরবর্তী স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে অবৈধ ভাবে মনু নদীর মনু ব্যারেজ (সুইচ গেইট) সংলগ্ন স্থান থেকে ৫-৬টি নৌকা ও ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। এতে সদর উপজেলার মনু নদীর তীরবর্তী স্থান রাষ্ট্রীয় স্থাপনা প্রধান মন্ত্রীর আশ্রয় প্রকল্প, বেরীবাঁধ, মনু ব্যারেজ, মসজিদ এবং হযরত শেখ শাহবুদ্দিন (রঃ) মাজারসহ ইসলামপুর, ধনাশ্রী ও রায়শ্রী মৌজার স্থানীয় এলাকার বাসিন্দারা নদী গর্ভে বিলিন হওয়ার আশংকায় রয়েছে। দুই পাড়ের বাসিন্দাদের জান-মাল ও জীবন হুমকির সম্মুখীন। অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে মনু নদীকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য সিলেট বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্থ এলাকার শতাধিক ভুক্তভোগী। প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য (ডকেট নং- ৪৬৪৮,তারিখ ঃ ০৬/১০/২০২২ইং) মৌলভীবাজার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার, জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিঠি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ( ভূমি) ও পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে- প্রতিবছরই মনু নদীর অংশে বালু উত্তোলন করা হয়। গত ২৫/০৯/২০২২ইং থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে ব্যাপক ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বেপরোয়া ভাবে বালু উত্তোলনের কারণে মনু ব্যারেজ (সুইচ গেইট) সংলগ্ন স্থান কংক্রিটের ব্লক দিয়ে তা আটকানো হয়েছে। বর্তমানে তা যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ার কারণে কোন প্রশাসন অভিযোগ আমলে নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। এভাবে বালু উত্তোলন হতে থাকলে অচিরেই অনেকাংশ নদী গর্ভে বিলিন হওয়ার আশংকা করছেন তারা। হুমকির মুখে পড়েছে নদের জীববৈচিত্র্য, পরিবেশ ও তীরবর্তী এলাকা। ঝুঁকিতে রয়েছে একাধিক গ্রাম। পরিবেশবাদীরা বলেন- মনু নদ ছাড়াও জেলার অন্য নদী এবং ছড়াগুলো থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় জলজপ্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ কর্মকান্ড বন্ধে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, আমরা এমনটিই প্রত্যাশা করি।