আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

   ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

অক্টোবর ১২, ২০২২ খ্রি.

          নিরাপদ খাদ্য প্রাপ্তি নিম্চিত এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর, মোস্তফাপুর রোড, সদর হাসপাতারের সামনে, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, বেকারী ও ফার্মেসীসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

            উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, বেকারী খাদ্য পণ্যের উপর ব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোস্তফাপুরে অবস্থিত শামস ফুডকে ৩০ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত মৌ ফার্মেসীকে ৬ হাজার টাকা, হাসপাতালের সামনে রিটন ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।