আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মবশ্বির আহমদ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ আসন্ন ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং থেকে স্বেচ্ছায় সরে দাড়ালেন সদর উপজেলার ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক এর প্রার্থী মোহাম্মদ মবশ্বির আহমদ। আজ ১৩ অক্টোবর-২০২২ইং বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এর মাধ্যমে তিনি এ ঘোষনা দেন। সাংবাদিকদের জানান- জেলা পরিষদ নির্বাচনের ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক কামাল হোসেন মহোদয় এর বিশেষ অনুরোধে এবং দলের প্রতি সম্মান রেখেই সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি। সুত্র জানায়- স্থানীয় নেতাকর্মী ও বিশেষ কিছু ব্যক্তির অনুরোধে ৪নং ওয়ার্ডের অপর প্রার্থী “টিউবওয়েল” প্রতিক এর প্রার্থী আতাউর রহমানকে সমর্থন জানিয়েছেন। সদ্য স্বেচ্ছায় সরে দাঁড়ানো জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মবশ্বির আহমেদ নির্বাচনে তার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দদের উদ্যাশে বলেন- আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে জেল-জুলুম- নির্যাতনের শিকার হয়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে এখন পযর্ন্ত যুক্ত রয়েছি। সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দের কাছে আমি ভোট ও দোয়া কামনা করে তা পেয়েছি। কোন ভয় নয়, স্বেচ্ছায়, আমার ব্যক্তিগত কারণে নির্বাচন না করার চুড়ান্ত সিদ্বান্ত গ্রহন করেছি। তাই আজ থেকে আমি চলমান জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং থেকে সরে দাঁড়ালাম। অতীতের মতো সবার সহযোগিতা ও ভালবাসা পাবো বলেই আমি আমার ভোটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই।