আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন


শিমুল হাসান,  (নওগাঁ)  প্রতিনিধিঃ নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপনে এবারের প্রতিপাদ্য “দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা”।  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নানা আয়োজনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ০৯-৩০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‍্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় আগাম সতকর্তা হচ্ছে প্রধান একটি উপায়। এছাড়াও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অত্যাবশ্যকীয় করনীয় বিষয় সম্পর্কে আমাদের সকলের ভালো জ্ঞান থাকা জরুরী। বিশেষ করে অগ্নিকান্ডের সময় কি কি করা প্রয়োজন তা আমারা এই মহড়া থেকে জানতে পারলাম। এছাড়াও ফয়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে বিভিন্ন দুর্যোগের সময় কি কি পন্থা অবলম্বন করা প্রয়োজন তা আমাদের সকলেরই জেনে রাখা দরকার। তাহলে আমরা যে কোন দুর্যোগের সময় তাৎক্ষণিক সেসব পন্থা অবলম্বন করে ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা পেতে পারি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথর পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্ত (ডিআরআরও) নিলয় রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। এসময় ওই অনুষ্ঠানে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি চৌকস দল বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ের উপর মহড়া প্রদর্শন করেন।