আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আগামি ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকেক সামনে রেখে ৭নং ওয়ার্ডের (কমলগঞ্জ উপজেলা) সাধারণ সদস্যরা শেষমুহুর্তের প্রচার প্রচারণায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ ওয়ার্ডে সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সদস্য পদে কমলগঞ্জ উপজেলা থেকে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা হলেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন (তালা), বিকাশ চন্দ্র পাল (হাতি), মো. তোফায়েল করিম চৌধুরী রুমেল (অটোরিকশা) ও মো. মবশ্বির আলী (টিউবওয়েল)। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য আসেন প্রতিদ্বন্দিতা করছেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি (বই) ও হেলেনা চৌধুরী (বল)।
নির্বাচনে কমলগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৩৩ জন জনপ্রতিনিধি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট প্রদান করবেন।
সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান নির্বাচিত হওয়ায় ভোটারদের মধ্যে অনেকটা আগ্রহ কম।