আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক প্রতীকী দায়িত্ব পালন করলো স্কুল ছাত্রী ঐশী দেব


মৌলভীবাজার প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করে আলী আমজাদ সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ঐশী দেব।
গতকাল রবিবার(১৬অক্টোবর) সকাল ৯টাথেকে১০টা পর্যন্ত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে গার্লস টেকওভার কর্মসুচীর অংশ হিসেবে এই দায়িত্ব পালন করে এ ছাত্রী। কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে দেশব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে।
জেলার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী ঐশী দেব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে ১ঘন্টার প্রতীকী দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিবাহ,নারীনির্যাতন ও নিপীড়নবন্ধ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন রোধে,কিশোর গ্যাং প্রতিরোধ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শায়েদা আকতার বলেন,শিশুরা এক সময় দেশ ও সমাজের বিভিন্ন জায়গায় আসবে,সমাজ ও দেশকে নেতৃত্বে দেবে। এ ধরনের কর্মসুচির মাধ্যমে কিশোরী,কণ্যা শিশু নেতৃত্ব প্রদানকারীর ভুমিকা পালন করতে আত্ববিশ^াসী হবে । এই ধরনের অনুষ্ঠান আয়োজনে জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান। শিশুদেও ছোটকাল থেকেই দেশের জন্য প্র¯‘ত করা সকলের দায়িত্ব। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। ঐশীর সুন্দর চিন্তা ভবিষ্যতে যাতে সফল হয় এই আশাবাদ ব্যক্ত করেন।
পরে এনসিটিএফ এর আয়োজনে এবং ইয়েস-বাংলাদেশ এর সহযোগীতায় আমরা শিশুরা কেমন আছি :শিশুর প্রতি সহিংসতা,বাল্য বিবাহ প্রতিরোধ,শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক“বড়দের সাথে শিশুদের মুখোমুখি সংলাপ-”জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান।
অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শায়েদা আক্তার,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম,আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মইয়ুন হক, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাধুরী মজুমদার,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দ সুমেল আহমেদ সহ ন্যশনাল চিল্ডেনটাস্ক ফোর্স এর ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার দ্বীপ্রধর অর্ঘ্য,প্রেসিডেন্ট ইমাম আহমেদ সাহাবী,চাইল্ডপার্লামেন্ট মেম্বার পুষ্পিতা সমাজপতি,যুগ্ম সাধারন সম্পাদক মাহতাবুল ইসলাম উদয় প্রমূখ।