আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৩ হেলেনা চৌধুরী নির্বাচিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৩ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাতে হেলেনা চৌধুরী ৩৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমি (বই) ৫২ ভোট পেয়েছেন এবং ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন।

ফুটবল প্রর্তিকে মোট ১৫০নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি বই প্রর্তিকে ১১২ ভোট পান।

সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে শান্তি পূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উভয় উপজেলার দুই উপজেলা পরিষদ,দুটি পৌরসভা,১৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ভোট গ্রহনে অংশ গ্রহন করেন।

হেলেনা চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার কৃষি ব্যাংক কর্মজর্তা মো.শফিকুর রহমানের স্ত্রী। এর পূর্বে তিনি শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।