জালালুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সাধারণ ওয়ার্ড ২নং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে, (১৭/অক্টোবর/২০২২) ইংরেজি। এতে কোনো ভয়াবহ ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। জেলা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন মোঃ বদরুল ইসলাম (হাতি) তিনি পেয়েছেন ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহাঙ্গীর আলম (অটোরিকশা) তিনি পেয়েছেন ১৯ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য মনোনীত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী (মাইক) তিনি পেয়েছেন ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রেহানা পারভীন (হরিণ)। তিনি পেয়েছেন ২৯ ভোট। এ ব্যাপার জানতে চাইলে,জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে।









