মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর বালিসহস্র গ্রামে শশ্মান রক্ষার জন্য নিজ জায়গায় দেয়াল নির্মান করতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হয়েছেন সংখ্যালঘু পরিবারের চরিষ্ণ পাল (৫৫)ও তার ভাই রাজীব পাল। নির্যাতনের শিকার চরিষ্ণ পাল ও তার পরিবারের লোকজন জানান, বাড়ির পাশে তাদের শশ্মানের স্থান। শশ্মানটি সংরক্ষিত করার জন্য ৮নং মনসুর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান ও মেম্বার আফতাব রুহুল এর উপস্থিতে তাদের অনুমতিতে দেয়াল নির্মানের কাজ শুরু করেন। বুধবার (১২ অক্টোবর) ওই গ্রামের আয়াছ মিয়া লন্ডনী চরিষ্ণ পালকে খবর পাঠান তার সাথে দেখা করতে। নিজের কাজ শেষ করে চরিষ্ণ পাল বিকেল ৫টায় তার কাকাকে নিয়ে আয়াছ মিয়া লন্ডনীর বাড়িতে যান। আয়াছ মিয়া তার কাকাকে বিদায় করে দিয়ে বাড়ির গেইট ও দরজা বন্ধ করে দিয়ে কেন শশ্মানের দেয়াল দিলেন বলেই পায়ে শিকল বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন করতে থাকেন। এ সময় তাকে শিকল বেঁধে শিলিং এর সাথে ঝুলিয়ে জোড় পূর্বক গলায় ছুরি ও মাথায় পিস্তল ধরে নেশা জাতীয় দ্রব্য খেতে বাধ্য করা হয়। এসময় সুই দিয়ে তার ঘাড়ে খোঁচানো হয়। চরিষ্ণ পালের খোঁজে বাড়ি থেকে ফোন করলে তিনি চলে গেছেন জানায় আয়াছ মিয়া লন্ডনী। রাত ৮ টায় তাকে বাড়ির গেইটে বাহিরে বেড় করে দেওয়া হয়। পরে চরিষ্ণ পাল বাড়িতে আসার পর শারীরীক অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিয়ে চরিষ্ণ পালের বাড়িতে গ্রাম্য বৈঠক বসে। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক মেম্বার হাজী আফতাব রুহুল চিকিৎসার টাকা দেওয়ার জন্য চরিষ্ণ পালের ভাই রাজীব পালকে বাড়িতে নিয়ে গেলে সোফায় বসা নিয়ে ৩ জন লোক তাকে মারধোর করে। পরে তাকে এখান থেকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রবিন্দ্র পাল,রনজিৎ পাল, সুনিল পাল, রাখাল পাল,রঞ্জন পাল, হিমাংসু পাল, সুব্রত পাল জানান, আমরা আমাদের শশ্মান রক্ষার করতে গিয়ে নির্যাতনের শিকার হতে হয়। এ ব্যাপারে রাজনগর থানায় অভিযোগ দেওয়ার পরও কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এব্যাপারে রাজনগর থানা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন ঘটনাটি তারা মৌখিক ভাবে এসে জানিয়েছে। লিখত অভিযোগ নিয়ে আসে নাই। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে
মৌলভীবাজার শশ্মান রক্ষা করতে গিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ১৮, ২০২২, ৬:৩৬ অপরাহ্ণ • ১ বার পঠিত






