মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে শ্যামের কোনা বাজার অগ্রনী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ১৮ অক্টোবর সকালে। অগ্রনী ব্যাংক লিমিটেট মৌলভীবাজার সহকারি মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ও ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ফজলুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন- অগ্রনী ব্যাংক লিমিটেট, সিলেট সার্কেল এর মহাব্যবস্থাপক রূবানা পারভীন,ব্যবসায়ী ও সমাজ সেবক সাইঈদ ইব্রাহিম মুহাম্মদ আব্দুহু, দুয়ার সার্ভিসেস লিমিটেট এর এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট গাফফার খান, ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ, ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার শাখা, জালাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুবেল রানা চৌধুরী, অগ্রনী দুয়ার ব্যাংকিং বিজনেস ডেভলপমেন্ট এক্য্রিকিউটিভ, মৌলভীবাজার অঞ্চল এর মাহমুদুল হাসান।









