আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শনিবার সাবেক এমপি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এএনএম ইউসুফের ১৩ তম মৃত্যু বার্ষিকী

আগামী ২২ অক্টোবর, শনিবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক এমপি, শিক্ষানুরাগী, আইনজীবী, সমাজসেবক এএনএম ইউসুফ এর ১৩ তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়নের স্বগ্রামে তাঁর পিতার নামানুসারে তাঁর প্রতিষ্ঠিত এমএ গণি কলেজ ও স্কুল প্রাঙ্গণের মাজারে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে কোরআন খতম, পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, দুপুরে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি পালিত হবে। এরপর বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসাসহ ফ্রি ঔষুধ বিতরণ, বিনামূল্যে আইনী পরামর্শ প্রদান করা হবে।
বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক মরহুম ইউসুফ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। কুলাউড়া অঞ্চলে তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে চিরভাস্বর হয়ে আছেন। মরহুমের স্ত্রী আলহাজ্ব লুৎফুন্নাহার ১৩ তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফলের আহ্বান জানান।
সংবাদ প্রেরক