আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ব্যবসায়ী শাকিল আহমদ সৌদি আরব গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

সিলেট নগরীর আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটির সদস্য ও ইতি টেলিকম এর প্রোপ্রাইটর মো: শাকিল আহমদ সৌদি আরব গমন উপলক্ষে আজ রাত ৭ ঘটিকার সময় মার্কেটের অস্থায়ী কার্যালয়ে আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটির সভাপতি ও আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা সদস্য রোটারিয়ান নজির আহমদ আজাদের সভাপতিত্বে ও আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির দপ্তর সম্পাদক ও হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা সদস্য ও হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটির উপদেষ্ঠা আলহাজ্ব এ.কে.এম আব্দুল্লাহ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ, হুরায়রা ম্যানশন ব্যবসায়ী আব্দুর রহমান টিংকু, হাবিবুর রহমান রাজু, মাও: ইমাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়সল আহমদ, বেলাল আহমদ, মাও: আক্তার হোসেন, রুবেল আহমদ, হারিছ আহমদ, লোকমান আহমদ, বেলাল আহমদ, নবি হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মুমিন, আকিল আহমদ, জামিল আহমদ, কালা মিয়া, লিয়াক মিয়া, শেখ নয়ন আহমদ প্রমুখ।
এসময় সংবর্ধিত অতিথি শাকিল আহমদ সকলের কাছে দোয়া কামনা করেন এবং হুরায়রা ম্যানশন ব্যবসায়ী কমিটি ও সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মার্কেটের উন্নয়নে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে ব্যবসায়ী মো: শাকিল আহমদ এর হাতে ক্রেষ্ট তুলে দেন অনুষ্টানের অতিথি ও ব্যবসায়ীবৃন্দ।