আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার আদমদীঘি উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার। বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারি পরিচালক এ এইচ এম রবিউল করিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ঈশ্বরপূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম, ম্যানেজার (জিবিএস) সাজু মিয়া, মিজানুর রহমান ও ইয়াছিন মোল্লাসহ সুপারভাইজারগণ। প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচে উপজেলার বাস্তবায়ন সহযোগি সংস্থা পল্লী মুক্তি সংস্থা (পিএমএস) এর ৩৭ জন শিক্ষিকা-সুপারভাইজার অংশগ্রহণ করেন।