আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শেখ রাসেল বেঁচে থাকলে জাতির নেতৃত্ব দিতেন

শেখ রাসেল বেঁচে থাকলে জাতির নেতৃত্ব দিতেন: অধ্যক্ষ
 মুনীর আহমেদ কাদেরী
স্কলার্সহোমে শাহী ঈদগাহ ক্যাম্পাসে শেখ রাসেল দিবস উদযাপন

সিলেটের স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমদ কাদেরী (অব.) বলেছেন, শেখ রাসেল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। বঙ্গবন্ধুর সান্নিধ্য তিনি খুব কম পেয়েছেন, কিন্তু তিনি বঙ্গবন্ধুর আদর্শ আর সাহসীকতা শৈশবেই লালন করতেন। শহীদ শেখ রাসেল বেঁচে থাকলে আজকে দেশের নেতৃত্ব দিতেন, জাতির ভাগ্য বদলে কাজ করতেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ রাসেলের জীবন থেকে তোমাদের অনেককিছু শেখার আছে। সবাইকে শেখ রাসেলের মতো নির্মলতার প্রতীক, দূরন্ত নির্ভীক হতে হবে।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অডিটোরিয়ামে শেখ রাসেল দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস এর ইংরেজি বিভাগের প্রভাষক কামরুল হক জুয়েল এর পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান, বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, সভায় মোনাজাত পরিচালনা করেন ধর্মশিক্ষার প্রভাষক জালাল আহমদ।

আলোচনা সভা পরবর্তীতে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক তাজুল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক নাসের আহমেদ নোমান। এছাড়াও ক্যাম্পাসের বাংলা বিভাগের তত্ত¡াবধানে প্রকাশিত হয় একটি দৃষ্টিনন্দনীয় দেয়ালিকা।