আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মুবারক র‍্যালী ও আলোচনা সভা


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজারঃ
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ তায়ালার অগণিত নেয়ামতের মধ্যে  সবচেয়ে বড় নেয়ামত মুহাম্মদ (সা.)। নবীর আগমনে আমরা শুকরিয়া আদায় করতে হবে, তবে সেটা যেন হয় ভালো কাজের মাধ্যমে। আমাদের নবী আমাদের জন্য যে দ্বীন নিয়ে এসেছেন সেটা সার্বজনীন, সর্বকালীন।ভিন্নধর্মের মানুষের মধ্যেও আমাদের দাওয়াত পৌঁছে দেয়া উচিৎ। আমরা শান্তির চর্চা করতে চাই। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন শান্তির আদর্শ প্রতীক।

তিনি, শনিবার  ২২ অক্টোবর বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শহরের পৌর জনমিলন কেন্দ্রে সকাল থেকে ‘মুবারক র‌্যালি’তে অংশগ্রহণের জন্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হন। সকাল ১০টা থেকে যোহরের পূর্ব পর্যন্ত প্রিয়নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাদ যোহর র‌্যালিতে প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত রঙবেরঙের ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে আশিকে রাসূল ছাত্র-জনতা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. নাসির খান এর সঞ্চালনায় র‌্যালী ও র‌্যালীপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার ৩ আসনের  সংসদ সদস্য মোঃ নেছার আহমদ এমপি,  প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ,বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, জেলা আল ইসলাহ’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আলহাজ্ব এখলাছুর রহমান, জেলা আল ইসলাহ সভাপতি মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম, জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা এম এ আলীম, সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক,সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুছ আলী, ইসহাক আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, অর্থ সম্পাদক এম এ জলিল,কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক মাসরুর হাসান জাফরী,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, সদস্য কাওছার হামিদ সাজু, রাজন আহমদ, শেখ কাদের আল হাসান।
সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ,প্রচার সম্পাদক  মাওলানা শফিকুল আলম সুহেল,অর্থ সম্পাদক নাজিম উদ্দিন, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, জেলা তালামীযের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম বুলবুল, নিলুর রহমান,খন্দকার ওজিউর রহমান আসাদ, মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান প্রমূখ।