আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ৯০ লিটার চোলাই মদসহ আটক-১


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে পুলিশের বিশেষ অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ সাজন মৃধা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় শমশেরনগর কানিহঁটি চা বাগানের বিনদ মৃধার ঘর থেকে মদসহ কারিগরকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর কানিহাটি চা বাগান থেকে ৯০ লিটার দেশীয় চোলাই মদসহ সাজন মৃধাকে হাতেনাতে আটক করা হয়। সে উপজেলার ডবলছড়া চা বাগানের পার্বতি মৃধার ছেলে। কানিহাটি চা বাগানের বিনদ মৃধার ঘরে মদ তৈরীর কারিগর হিসাবে কর্মরত ছিল সে। তবে মদ উৎপাদনকারী বিনদ মৃধাকে আটক করা যায়নি। বিনদ মৃধা দীর্ঘ সময় ধরে নিজ ঘরে মদ উৎপাদন ও ব্যবসা করে আসছে। শমশেরনগর ফাঁড়ির পুলিশ মদসহ সাজন মৃধাকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কানিহাটি চা বাগানের একজন শ্রমিক জানান, চা বাগানে যে কি পরিমাণে শ্রমিকরা মাদকাসক্ত হয়ে বিশৃঙ্খল জীবন ধারন করছে সেটি বলতে আমাদের লজ্জা হয়। প্রায় অর্ধ শতাংশ পুরুষ শ্রমিক সারাদিনে পরিশ্রম করে যে টাকা পায় সেটি দিয়ে দিনে ও রাতে মদ পান করেই শেষ করে দেয়। ফলে শ্রমিকদের শারীরিক সমস্যা ও পরিবার সমুহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
আলীনগর চা বাগানের রাজদেও কৈরী, দেওন্তী বাউরী, শমশেরনগর দেওছড়া বাগানের দেওরাজ রবিদাস জানান, পুরুষরা সন্ধ্যার পর মদের পাট্টায় গিয়ে মদ পান করে মাতাল হয়ে উঠেন। পরে রাস্তাঘাটে ও ঘরে এসে ঝগড়া-ঝাটি, মারধোর, হাড়ি-পাতিল ভাঙচুর এবং সন্তানদেরও গালিগালাজ করেন। তারা আরও বলেন, এসব মদ পান করে যুব সমাজ ধ্বংস, জীবন যাত্রায় ব্যাঘাত, পরিবেশ বিনষ্ট, শারীরিকভাবে সমস্যাসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
শমশেরনগর ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজি ৯০ লিটার চোলাই মদসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটক ব্যাক্তিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মাদক, জুয়া, চুরি-ডাকাতি এসব বন্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। আমি সদ্য যোগদান করেছি। সকলের সহযোগিতায় অপরাধ প্রবণতা মুক্ত করতে চাই।
নোট: ছবি সংযুক্ত।
কমলগঞ্জে পুকুরে বিষ ঢেলে দু’লক্ষাধিক টাকার মাছ নিধন; ক্ষতিগ্রস্ত খামারি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুল হান্নানের পুকুরে দুষ্কৃতিকারীরা বিষ ঢেলে বিভিন্ন প্রজাতির প্রায় দু’লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। পুকুরে মাছ মরে ভেসে উঠায় ক্ষতিগ্রস্ত খামারি হতাশ হয়ে পড়ছেন। গতকাল শনিবার ভোরে বিষ ঢেলে মাছ নিধন করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপীনগর গ্রামের আব্দুল হান্নানের একটি মাঝারি পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করে আসছেন। শনিবার ভোর রাতে দুস্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে রুই, কাতলা, মৃগেল, ঘাসকার্প, কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে।
খামারির মালিক আব্দুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি গত বছর ৪০ হাজার টাকার মাছের পোনা পুকুরে ছেড়ে নিয়মিত খাবার দিয়ে আসছি। এক একটি মাছ দেড় কেজি, দুই কেজি হয়েছে। আরো কিছুটা বড় হওয়ার পর মাছ বিক্রি করার কথা। এরই মধ্যে আমার পুকুরে বিষ ঢেলে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। তবে পাশের বাড়ির সাথে পূর্ব বিরোধের জেরে এই ক্ষতি করেছে বলে তিনি দাবি করেন। এব্যাপারে কমলগঞ্জ থানায় তিনি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে জানান।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী বলেন, আব্দুল হান্নানের মৌখিক অভিযোগ পেয়ে সরেজমিনে দেখে আসছি। বিষ ঢেলে প্রায় দু’লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।