আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৪র্থ মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
মৌলভীবাজারে বিভিন্ন স্কুল-মাদ্রাসার কয়েক’শ শিক্ষার্থীর অংশগ্রহণে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ২২ অক্টোবর  শনিবার। 
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমুখ ইউনিয়নের ৪১টি স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে  ৮ম শ্রেণীর ৭শ ৩৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 
সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাব ৪র্থ  বারের মতো এ মেধা যাচাই প্রতিযোগীতার আয়োজন করে। এসময় কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা  সাবরিনা রহমান বাঁধন,২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন ঝুনু, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও বিমল গোস্বামী, সোনার বাংলা আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কয়েছ মিয়া।
 এছাড়াও উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি মোঃ  রিপন মিয়া, সহ-সভাপতি জায়েদ মিয়া, মুনাইম আহমেদ,জাকারিয়া চৌধুরী সাম্মু,টিপু মিয়া, সাধারণ সম্পাদক তোফায়েল  আহমেদ, সহ-সম্পাদক হাফেজ জুবায়ের আহমেদ, সাংগঠনিক ও অর্থ সম্পাদক পবলু মিয়া, তারেক আহমেদ, ইমরুল হাসান ইমাদ, নাজমুল হোসেন চৌধুরী,তারেক আহমেদ, রায়হান আলী, তোফাজ্জল হোসেন,জায়েফ আহমেদ, ইয়ারুফ আলী,সিতার আলী, শাদত হোসেন, লাভলী চন্দ্র,তোফাজ্জল হোসেন  প্রমুখ ।