আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে ৪০দিন জামাতের সাথে নামাজ আদায়, বাইসাইকেল পুরস্কার পেলেন মুসল্লীরা


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলা ১ নং খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামবাসীর উদ্যোগে মসজিদে মুসল্লী বৃদ্ধি এবং তাদেরকে উৎসাহ প্রদানের লক্ষে টানা ৪০দিন তাকবীরে-ওয়ালার সাথে সালাত আদায়ের লক্ষে কর্মসূচী গ্রহণ করা হয়। যারা এই সালাত নিয়মিত আদায় করেছেন তাদেরকে পুরষ্কার প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
২১  অক্টোবর শুক্রবার বাদ জুম্মাহ গোরারাই হযরত শাহ জালাল (রঃ) জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধরীর সভাপতিত্বে ও গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস  মাওলানা মুহিবুর রহমান। 

আয়োজিত অনুষ্ঠানে টানা ৪০ দিন সালাত আদায়কারী ১৫ জন মুসল্লীকে বাইসাইকেল ও ২৫ জন মুসল্লীকে বিশেষ পুরস্কার প্রদান করা  হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধরী, হাফেজ সিদ্দেক আহমেদ, মাওলানা দুরুদ আহমেদ, হাফেজ আব্দুল আমিন, হাজী বুরহান উদ্দিন, এএসআই মশাহিদ কামাল, আব্দুল মুমিন,শাহ গোলজার আহমেদ,জামাল হোসেন, আশরাফ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ  জালাল আহমদ।