কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে গাছ পড়ে
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাড়ে ৪ ঘণ্টা ধরে বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল ৫টার দিকে
গাছ পড়ার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেললাইনে গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আস্ াসিলেটগামী আন্তনগর
পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস আটকা
পড়েছিল।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ জানান, লাউয়াছড়ায় বড় গাছ রেললাইনে পড়ে
কয়েক ঘণ্টা ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তাঁরা গাছ সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক
করার চেষ্টা করছেন। শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন
আটকা পড়ে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন মিয়া
বলেন, প্রায় ৪ ঘণ্টা ধরে শ্রীমঙ্গল স্টেশনে বসেছিলেন। বসে বসে বিরক্ত হয়ে গেছেন। রেললাইনে একটা
গাছ পড়ার কথা শুনেছেন। কিন্তু সরাতে এত সময় লাগছে! সিলেটে অনেক জরুরি কাজ আছে। এখন
আটকা পড়ে বিপদেই আছেন।
সীমা বেগম নামে এক যাত্রী বলেন, ‘অসুস্থ থাকায় বাসে না এসে ট্রেনে এলাম। এখন ট্রেনও আটকা
পড়েছে। বসে থাকতে আর ভালো লাগছে না।’
এদিকে গাছ সরানোর পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের
লাউয়াছড়ায় গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধসাড়ে ৪ ঘন্টা পর ফের চালু
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ২৫, ২০২২, ৫:২০ অপরাহ্ণ • ২ বার পঠিত






