আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কমলগঞ্জে মতবিনিময়


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে
র‌্যালি ও যুব সমাবেশ সফল করতে কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় পৌর এলাকার উজিরপুর কাজ্বী বাড়ী প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে ও যুগ্ম-
আহবায়ক কয়েস আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা
যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার
জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য আবু জলিল জুনেদ, কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল
আহাদ, ইসমাঈল হোসেন, ইজ্জাদুর রহমান, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, গোলাম রাব্বী, সৈয়দ তারেক
আহমেদ, কবির আহমেদ, উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান জুয়েল, মোশারফ হোসেন, পৌর
যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রুমন আলী, জাকির হোসেন জুবেল, খায়রুল ইসলাম,
সিপার আহমদ, আতিক আহমেদ প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা যুবদল নেতা মো.
সালাহউদ্দিন, জামাল মিয়া, এমদাদুল হক রুমন, কামরুল হাসান, মো. সাজ্জাদ হোসেন, সেলিম আহমদ
শাকিল, হোসেন বক্সসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।