আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জমকালো আয়োজনে ফাহাদ ফাইটার্স টিমের জার্সি উন্মোচন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে জমকালো আয়োজনের মাধ্যমে ফাহাদ ফাইটার্স টিমের জার্সি উন্মোচন করা হয়েছে । সিপিএএম সিজন ১০ এর টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর অংশগ্রহণকারি দল ফাহাদ ফাইটার্স গত সোমবার সন্ধ্যায় শহরের বেঙ্গল কনফারেন্স হলে জার্সি উন্মোচন করে। ফাহাদ ফাইটার্স এর উপদেষ্টা ফাহাদ বিন সালাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক ওয়াপদা গেইট শাখার ম্যানেজার মোঃ আবু জাফর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফাহাদ ফাইটার্স এর টিম ম্যানেজার শেখ লিয়াকত, হেড কোচ রনি খান, সদস্য মোঃ আবু জাফর তাইয়ারসহ উক্ত টিমের সকল খেলোয়াড়বৃন্দ এবং মেনেজমেন্টের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান তার বক্তব্য বলেন- আজ আমি এই রকম অনুষ্ঠানে এসে খুবই আনন্দিত এবং গর্বিত। ফাহাদ ফাইটার্স এর মতো অন্যান্য টিম মালিকরা যদি এইভাবে অনুষ্ঠান করে তাহলে অনেক ভালো হবে। তিনি টিমের জন্য শুভ কামনা জানান। জার্সি উন্মোচন শেষে বুফে ডিনার এর আয়োজন করা হয়েছিল। রাত ৯টায় সকল কার্যক্রম শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।