আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন অভিযোগকারী

প্রেস বিজ্ঞপ্তি”

অক্টোবর ২৬, ২০২২

 ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা এমনই অভিযোগে তিনজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ২৬/১০/২০২২ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী  জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে মোট ২ হাজার টাকা প্রদান করা হয়। রোজিনা আক্তার মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স খান ফার্মেসী এন্ড সার্জিক্যাল এর বিরুদ্ধে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের  মালিক রোমেল খান তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী রোজিনা আক্তারকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করায় সদর উপজেলার কাশিনাথ রোডে অবস্থিত শুভ ষ্টোর এর বিরুদ্ধে রকম্যান ধর লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের মালিক কানাই চন্দ্র পাল আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী রকম্যান ধরকে জরিমানার ২৫%=৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে সদর উপজেলার তাঁত ও বস্ত্র মেলায় অবস্থিত ঢাকা স্টার কাবাব এন্ড দই ফুসকা হাউজ এর বিরুদ্ধে মো: শাকিল আহমেদ কর্তৃক দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী মো: শাকিল আহমেদকে ৫ শত টাকা প্রদান করা হয়।